চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালের চালক ৫ ব্রাজিলিয়ান রেফারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালের জন্য ব্রাজিলিয়ান রেফারি. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন আমেরিকা ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল কোপা আমেরিকার ফাইনালের রেফারির নাম জানিয়েছে। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের দায়িত্বে থাকবেন ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লজ। তার দুজন সহকারী ও দুজন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিসহ ম্যাচে দায়িত্বে থাকবেন মোট ৫ জন ব্রাজিলিয়ান রেফারি।

ক্লজ ২০১৫ সাল থেকে একজন সিনিয়র আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ৪৪ বর্ষী রেফারি লাতিন অঞ্চলে অফিশিয়াল তালিকার শীর্ষ পর্যায়ের একজন হিসেবে ব্যাপকভাবে বিবেচিত।

ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে বড় ম্যাচের জন্য তাকে নিয়োগ দেয়া বেশ স্বাভাবিক বিষয়ই। ২০২২ সালে কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের দুটি ম্যাচ পরিচালনা করেছেন। ইংল্যান্ড-ইরান এবং কানাডা-মরক্কোর ম্যাচে তিনি বাঁশি বাজিয়েছিলেন।

ক্লজের সহকারীর দায়িত্ব পাওয়া দুজন রেফারিও ব্রাজিলিয়ান— ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকবেন ব্রাজিলের রডোলফো টস্কি। সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলেরই দানিলো মানিস।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচ।

ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ফাইনালরেফারিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আষাঢ়ের বৃষ্টিতে এশিয়া কাপের প্রস্তুতিতে ঘাটতি

পরবর্তী

ঢাকায় কয়েকঘণ্টার বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

পরবর্তী
ঢাকায় কয়েকঘণ্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় কয়েকঘণ্টার বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

রাহাত ফাতেহ আলী কনসার্টে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মাতাতে আসছেন রাহাত ফাতেহ আলী

সর্বশেষ

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT