ক্রিকেট

আষাঢ়ের বৃষ্টিতে এশিয়া কাপের প্রস্তুতিতে ঘাটতি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা প্রিমিয়ার লিগ শেষে ছুটি কাটিয়ে ১ জুলাই থেকে প্রস্তুতিতে নামে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় এশিয়া কাপে অংশ নিতে ১৬ জুলাই দেশ ছাড়বে নিগার সুলতানার দল। মহাদেশীয় এই টুর্নামেন্ট শুরু ১৯ জুলাই।,পরদিনই স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরুর টিম টাইগ্রেসের শিরোপা পুনরুদ্ধারের অভিযান।

২০১৮ সালের এশিয়ান চ্যাম্পিয়নরা ১১ দিনের আবাসিক ক্যাম্প করছে বিকেএসপিতে। এশিয়া কাপের আগে লম্বা সময় ক্যাম্প করলেও আষাঢ়ের বৃষ্টিতে বাইরে পর্যাপ্ত অনুশীলন করতে পারেনি দল। ইনডোরেই বেশিরভাগ সময় কাটাতে হয়েছিল তাদের। সেকারণেই প্রস্তুতি নিয়ে একটু আক্ষেপ শোনালেন স্পিন অলরাউন্ডার ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার।

‘প্রস্তুতি শতভাগ বলব না। অনেক দিন ধরে সারা দেশে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমরা অনুশীলন করছি। ইনডোরে অনুশীলন করেছি, বাইরে সুযোগ ছিল না।’

অনুশীলন ক্যাম্পে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল, নারী ডিপিএলে ভালো পারফরমারদের নিয়ে গড়া একটি দল এবং বিকেএসপির ছেলেদের সঙ্গে পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল। তবে প্রায় প্রতিটি ম্যাচেই ছিল বৃষ্টির বাধা। এশিয়া কাপ যাত্রার আগে শুক্রবার ছিল শেষ অনুশীলন সেশন। তাতেও হানা দিয়েছে বৃষ্টি।

বিষয়:নাহিদা প্রস্তুতি বিকেএসপি বৃষ্টি মেয়েদের এশিয়া কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…