চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় কয়েকঘণ্টার বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ভোর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকায়। মধ্যরাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিছুটা বিরতি নিয়ে এখন কমবেশি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝরছে। বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। 

শুক্রবার ১২ জুলাই সকালে কিছুটা কম হলেও সময় বাড়ার সাথে সাথে বেড়েছে বৃষ্টির পরিমাণ। এতে তেজগাঁও, মগবাজার, গ্রিনরোড, লালবাগ, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, বনশ্রীসহ রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়ে রাস্তায় বের হওয়া মানুষজন।

বন্ধের দিনও অফিস খোলা পূর্ব-রামপুরার বাসিন্দা রিয়াজুল ইসলাম শুভর। বললেন, অফিসে যাবার জন্য বাসা থেকে বের হয়ে দেখি হাটু পর্যন্ত পানি। বাসার সামনের মসজিদটাও প্রায় ডুবে গেছে। কোন যানবাহন নেই। অনেক কষ্টে একটা সিএনজি পেলাম তাও বাড়তি ভাড়া। সিএনজি থেকে নেমেও পানি। অফিসের সামনেও পানি।

তানভীর আহমেদ পিন্টু নামের একজন জানান, সবখানে পানি জমে আছে। হেঁটেও কোথাও যাওয়া যায় না। গাড়ি নেই। ৫ মিনিটের রাস্তা যেতে ১৫ মিনিট সময় লাগে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পথে মানুষজন কম। অধিকাংশ সড়কেই নেই যানবাহনের চাপ। এরমধ্যেও যারা বের হয়েছেন তারা ছাতা নিয়ে, না হয় ভিজে ভিজে গন্তব্যে যাচ্ছেন। অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থাপনার নিচে। আবার অনেকেই জীবিকার তাগিদে ভিজে ভিজেই নেমে পড়েছেন কাজে।

Reneta

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিত্ব’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইতে ১৪তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলা কুড়ি ২০২৬

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT