ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। আগামী ২০ জুলাই ঢাকায় একটি ইভেন্টে তার পারফর্ম করার কথা রয়েছে। বাই হিয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের আয়োজনে গাইতে আসছেন তিনি।
ই-কমার্স সাইটের অফিসিয়াল ফেসবুক পেজে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’ ওই পোস্টের সাথে কয়েক সেকেন্ডের ফাতেহ আলীর আগের পরিবেশনার একটি ভিডিও জুড়ে দেয়া হয়েছে। আছে ইভেন্টের লিঙ্কও।
যেখানে জানানো হয়েছে, যারা সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খানের গান সরাসরি দেখতে চান, তাদেরকে প্রথম ধাপে রেজিস্ট্রেশন করতে হবে। পরে তাদের টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে ফেসবুক পেজে দেয়া নম্বরে যোগাযোগ করলে জানানো হয়, ইভেন্টটির বিস্তারিত জানতে তাদের ফেসবুকে পেজে চোখ রাখতে।
এর আগে গত ৭ জুন বিএইচএনের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সংগীতশিল্পী লাকী আলীও এসেছিলেন প্রতিষ্ঠানটির ব্যানারে।








