চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার ফেলে দেওয়া হবে: বিএনপি নেতাদের হুমকি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:০৮ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
বিএনপি

বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘অসত্য রায়’ দেওয়া হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির তিনজন কেন্দ্রীয় নেতা। তারা বলছেন, মিথ্যা মামলায় সাজা দেয়ার পায়তারা ভালো হবে না।

খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অসত্য রায় দেয়া হলে তার মুক্তির আন্দোলন নয়, সরকার পতনের আন্দোলন শুরু হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশের জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আওয়ামী লীগ ত্রিশটার বেশী আসন পাবে না।

এ সময় তিনি গতকাল শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, বিএনপি নেতারা নয়, বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বক্তব্য দিয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রীরাই আদালত অবমাননা করেছেন।

Reneta

গয়েশ্বর রায়ের হুমকি
অালাদা আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও সরকারকে সুস্পষ্ট হুমকি দিয়ে বক্তব্য রাখেন।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকোর স্মরণে এক সভায় গয়েশ্বর বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হলে আমরা কান্নাকাটি করবো না। তাকে মুক্তির আগেই আমরা আপনার (শেখ হাসিনা) পতন ঘটাবো।

মিথ্যা প্রহসনের এই রায় থেকে সরে আসারও দাবি জানান গয়েশ্বর।

আমির খসরু মাহমুদ চৌধুরী
দুপুরে জাতীয় প্রেসক্লাবে অর্পন বাংলাদেশ আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদানের এক অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুমকি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, অবৈধ ক্ষমতা দখলের প্রক্রিয়ার অংশ হিসেবে মামলা, গুম, খুন এসব চালিয়ে যাচ্ছে সরকার। কিন্তু ক্ষমতা দখলের ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দিবে না দেশের জনগণ।

‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার পায়তারা ভালো হবে না’ বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ির শঙ্কায় অর্থমন্ত্রী

পরবর্তী

আইপিএল ইতিহাসে নাম লেখাল নেপাল

পরবর্তী

আইপিএল ইতিহাসে নাম লেখাল নেপাল

ট্রেন

মাসুদের জামায় রক্ষা পেল ট্রেন, বাঁচল শত প্রাণ

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT