চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ির শঙ্কায় অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চলতি বছর নির্বাচনকে ঘিরে বাজারে টাকার ছড়াছড়ি হবে। কালো টাকার প্রবাহ বাড়বে। তাই এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সাবধান থাকতে হবে।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চলতি বছর হলো নির্বাচনের বছর। এ সময় বাজারে টাকার ছড়াছড়ি বেশি হবে। কালো টাকাও আসবে বাজারে। তাই এ বছর অর্থের প্রবাহ নিয়ে বাংলাদেশ ব্যাংককে সাবধানতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, অনেকেই বলে থাকেন ব্যাংকিং খাতের অবস্থা ভাল নয়। কিন্তু না। বর্তমানে এ খাতের অবস্থা খুব খারাপ নয়, আমি মনেকরি বরং মোটামুটি ভাল। কারণ এ খাতের অবস্থা ভাল না থাকলে অর্থনীতির এতটা উন্নতি হতো না।

‘তবে বর্তমানে ডিপোজিট অ্যাডভান্স রেশিওর (আমানত ও ঋণ বিতরণের) হার একটু বেশি। এটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে হবে। এটা বাংলাদেশ ব্যাংক করবে।’

আগামী বাজেটে ব্যাংকিং খাতের জন্য আরো বেশি বরাদ্দ রাখা হবে উল্লেখ করে মুহিত বলেন, প্রতি বছর ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটাতে বাজেট থেকে কিছু টাকা যোগান দেয়া হয়। অনেকে বলে থাকেন বাজেট জনগণের টাকা। এ টাকা থেকে ব্যাংকে দেয়া ঠিক নয়।

Reneta

‘নো। এটা ঠিক। কারণ আমরা কোনো একটি ব্যাংকের বিপর্যয় হতে দিতে পারি না। কারণ কোনো একটি ব্যাংকের সামান্যতম ক্ষতি হলে তা পুরো ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিবে। এটা কোনো সরকার সহ্য করতে পারবে না।’

তিনি বলেন, আগামী বছরে বাজেটে অতিরিক্ত প্রভিশন বা সঞ্চিতি রাখা হবে। যেসব ব্যাংকের মূলধন নিয়ে সমস্যা আছে তা এই সঞ্চিতি থেকে সরবরাহ করা হবে।

এর আগে রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান ব্যাংকটির বর্তমান মূলধন ৩৪৬ কোটি টাকা থেকে ৯শ কোটি টাকায় উন্নীত করার অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন,আগামী বাজেটে রূপালি ব্যাংককে মূলধন যোগান দেয়া হবে। তবে ব্যাংকগুলোকে এসএমই খাতে বেশি ঋণ দিতে হবে। কারণ এ খাতের উন্নতি হলে দেশের উন্নতি হবে। তাই এ খাতের উদ্যোক্তাদের সম্মান দেখাতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ইউনুসুর রহমান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থমন্ত্রীআবুল মাল আব্দুল মুহিতকালো টাকানির্বাচনবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়াল প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, পদত্যাগ করছেন না

মে ১৩, ২০২৬

ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয়, নতুন হিসাব দিল পেন্টাগন

মে ১৩, ২০২৬

এক দশক পর চীনের মুখোমুখি ট্রাম্প

মে ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া: নিরাপত্তাই অগ্রাধিকার, বললেন রণধীর জয়সোয়াল

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT