চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ সহজ ছিল- এমন সমালোচনাকে নাকচ করে দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার কথা, প্রতিপক্ষ বেছে নেয়ার সুযোগ কোন দলেরই থাকে না এবং এই টুর্নামেন্টে কোন ম্যাচই সহজ ছিল না।

গ্রুপপর্বে পর্তুগাল রানার্সআপ হওয়ায় তাদের নকআউট পর্বের কঠিন পথে পড়তে হয়। ফলে ক্রোয়েশিয়া, স্পেন ও ফ্রান্সের মতো শক্তিশালী দলগুলো আর্জেন্টিনার অংশে না পড়ে টুর্নামেন্টের অন্য পাশে চলে যায়। এতে তুলনামূলক সহজ পথ পেলেও সেটি প্রতিপক্ষদের ফলাফলের কারণেই হয়েছে, আর্জেন্টিনার পছন্দে নয়।

দলটির বিশ্বকাপজয়ী গোলরক্ষক বলেছেন, ‘অনেকে আমাদের প্রতিপক্ষ নিয়ে মন্তব্য করছেন, কিন্তু আমরা তো প্রতিপক্ষ বেছে নেইনি। যেমন কলম্বিয়া পর্তুগালকে হারিয়েছিল, পরে সুইজারল্যান্ড কলম্বিয়াকে হারায়, এরপর আমাদের খেলতে হয় সুইজারল্যান্ডের বিপক্ষে। প্রতিটি ম্যাচই কঠিন। মাঠে নেমে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।’

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পথে সুইজারল্যান্ড, কেপ ভার্দে, মিশর ও জর্ডানের মতো দলের মুখোমুখি হয়েছে। সেমিফাইনালের আগে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দল থেকে কোন প্রতিপক্ষ পায়নি তারা। তবে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয়, মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানো এবং ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকে সেমিফাইনাল জেতায় তাদের পথ মোটেও সহজ ছিল না।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও একই সুরে বলেছেন, ‘ফুটবলে সহজ কোন প্রতিপক্ষ নেই। মাঠে নেমে ম্যাচ জিততে হয়, আমরা কোনকিছুই সহজ ধরে নেই না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমার্টিনেজলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT