চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০৬ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২২
সম্পাদকীয়
A A

রোহিঙ্গা সংকটের শুরু থেকেই প্রতিবেশি হিসেবে চীনের ভূমিকা চেয়েছিল বাংলাদেশ। অথচ বিভিন্ন কারণে চীনের ভূমিকা ছিল মিয়ানমারের সামরিক জান্তার পক্ষে। এতে সুযোগ পেয়েছে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত সরকার। কূটনৈতিক মারপ্যাচে নিধনযজ্ঞ চালানো মিয়ানমার প্রতিবেশি কয়েকটি দেশের সমর্থন পাওয়ায় জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীও ফিরতে পারেনি নিজ ভূমে। তবে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আশার আলো জাগিয়েছেন।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, ‌‘চীনের রাষ্ট্রদূত লি জি মিং বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গারা নিজেদের দেশে কিভাবে স্বদেশে ফিরে যাবে সে লক্ষ্যে চীন সরকার বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শনে এসে চীন সরকারের পক্ষ থেকে মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত জানান, গত পাঁচ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্থতা করছে। বিগত দুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি এবং ইউএনএইচসিআর সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কথা হয়েছে। দ্রুত সময়ে রোহিঙ্গারা তাদের বাড়িতে তাদের দেশে ফিরে যাক সেটাই চায় চীন।’

Banglabid

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা এটাই হোক, তা আমরা চাই। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক বেড়েছে। বন্ধুত্বের বোঝাপড়াও গড়িয়েছে অনেক দূর। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। এই বোঝাপড়া শুধুই ব্যবসায়িক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আমরা আশা করি। রোহিঙ্গা সংকট দক্ষিণ এশিয়াকে হুমকির মধ্যে ফেলেছে। এ সমস্যা দীর্ঘস্থায়ী হলে বিরূপ প্রভাব চীনেও পড়বে। এছাড়া রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা এবং বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়ানোর বিষয়টি তো রয়েছেই।

চীন এখন বৈশ্বিক প্রেক্ষাপটে যে প্রভাব বিস্তারের পথে হাঁটছে তাতে তাদেরকে আরও মানবিক হতে হবে। মিয়ানমারকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ দিয়ে বাধ্য করে বিশ্ব রাজনীতিতে আরও একবার স্বীয় মানবিক অবস্থানেরও জানান দিতে পারে চীন। ভারত এবং চীনের নমনীয় ভূমিকায় মিয়ানমার নিধনযজ্ঞ চালানোর পরও এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন করছে না বলেই প্রতীয়মাণ। এতে গোটা দক্ষিণ এশিয়া বিরূপ পরিস্থিতিতে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে চীন, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধ্য করবে বলেই আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনরোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পারস্পরিক স্বার্থে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়াতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পরবর্তী

আরিফ হাসানের বাবা আবদুল আজিজ মারা গেছেন

পরবর্তী
বয়সী ব্যক্তির শেষ বিদায়, আবদুল আজিজের মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিফ হাসানের বাবা আবদুল আজিজ মারা গেছেন

শহিদ কবি মাহতাব উদ্দিনের স্মৃতিতে অম্লান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহিদ কবি মাহতাব উদ্দিন স্মৃতিতে অম্লান

সর্বশেষ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT