চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে চীন কাজ করছে: চীনা রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গারা নিজেদের দেশে কিভাবে স্বদেশে ফিরে যাবে সে লক্ষ্যে চীন সরকার বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শনে এসে চীন সরকারের পক্ষ থেকে মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

লি জি মিং বলেন: গত পাঁচ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাশন নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্থতা করছে। বিগত দুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি জাতিসংঘের প্রতিনিধি এবং ইউএনএইচসিআর সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কথা হয়েছে। দ্রুত সময়ে রোহিঙ্গারা তাদের বাড়িতে তাদের দেশে ফিরে যাক সেটাই চায় চীন।

আরও বলেন: রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন কার্যক্রম চীন সব সময় বাংলাদেশ এবং মিয়ানমারকে সহযোগিতা করে আসছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা সমুহকেও চীন রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সব রকম সহযোগিতা করে যাবে।

এসময় রাষ্ট্রদূত জানান চীন বাংলাদেশের একান্ত বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য সব সময় চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মিয়ানমারের বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সাধারণ মানুষ চিকিৎসা সেবা সহ নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

কক্সবাজারের মানুষের জন্য ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। এসময় রাষ্ট্রদূত জেলা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্হা এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।

Reneta

মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির চেয়ারম্যান স্হানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার শাহ রেজওয়ান হায়াত কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT