চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৬০০ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা-ডেমরা-নারায়ণগঞ্জ (ডিএনডি) বাঁধ সংস্কারে ৬০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) সম্মেলন কক্ষে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের ‘সেচ ব্যবস্থাপনার উন্নয়ন : ফিসিবিলিটি স্টাডি রিপোর্ট’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।

সারফেস ওয়াটার ব্যবহারের মাধ্যমে সেচ সংক্রান্ত প্রকল্প গ্রহণের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি জানান। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অংশ গ্রহণ ছাড়া কোন প্রকল্পই টেকসই হবে না।

পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নুরুল ইসলাম বীর প্রতীক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কর্মশালার শুরুতেই পাওয়ার পয়েন্টে জিকে প্রকল্পের সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প সংক্রান্ত ফিসিবিলিটি স্টাডি রিপোর্ট উপস্থাপন করা হয়।

রিপোর্টে বলা হয়, ‘এ প্রকল্পের আধুনিকায়নে সেচের মাধ্যমে যেসব ফসল চাষাবাদ করা হয়, সে সব ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং টেকসই হবে।

Reneta

পানি সম্পদ মন্ত্রীজিকে সেচ প্রকল্পের আধুনিকায়নে প্রস্তাবিত প্রকল্পে নতুন পাম্পিং স্টেশন স্থাপন ও সংযোজনের মাধ্যমে ৯৬ হাজার ৬শ’ হেক্টর জমির রবিশস্য সেচ সুবিধার আওতায় আসবে উল্লেখ করে রিপোর্টে বলা হয়, প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৫শ’ ১ কোটি টাকা।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আগামী তিন মাসের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সকল কার্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতি চালু এবং ডিজিটালাইজেশন সম্পন্ন করার জন্য বিডব্লিউডিবি’র মহাপরিচালক’কে নির্দেশ দেন।

অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কম জমিতে অধিক ফসল উৎপাদনের প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলাবদ্ধতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলোচনায় না হলে রাজপথেই সমাধান: দুদু

পরবর্তী

রাহুল-পূজারার রেকর্ডে কোণঠাসা লঙ্কানরা

পরবর্তী

রাহুল-পূজারার রেকর্ডে কোণঠাসা লঙ্কানরা

গলওয়ে গার্লের সঙ্গে প্রিয়তি

‘এসেছি গলওয়ে মেয়েদের দেখতে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT