মাকসুদা আক্তার প্রিয়তি। মিজ আর্থ ইন্টারন্যাশনাল ২০১৬/১৭, আইরিশ মডেল অব দ্য ইয়ার ২০১৬, আয়ারলিউড অ্যাওয়ার্ডে ‘আইরিশ মডেলি ইন্টারন্যাশনাল আইকন’। বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ নাগরিক। আয়ারল্যান্ডে তিনি বিভিন্ন কর্মকান্ডের সাথে খুব জড়িত। আজ ৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন-
‘শুনেছিলাম গলওয়ে মেয়েরা নাকি সুন্দরী। সুন্দরের থেকেও সুন্দর তাদের সেন্স অফ হিউমার। যার জন্য হয়তো জনপ্রিয় গায়ক এড শির্যান একটি গানও গেয়েছেন। গানটির শিরোনাম “গলওয়ে গার্ল”। গলওয়েতে আসা হয়েছে আমার হাজারবার। কিন্তু আজ এসেছি শুধুই গলওয়ে মেয়েদের দেখতে, তাদের সৌন্দর্য দেখতে। আর এই সৌন্দর্য উপভোগ করতে সুযোগ করে দেওয়ার জন্য গলওয়ে রেসেস ম্যানেজার অ্যান্ড অফিসিয়ালসদের অশেষ ধন্যবাদ বিশেষ আমন্ত্রণের জন্য, তাদের সামার ফেস্টিভ্যাল উদযাপন করার জন্য।’








