চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় না হলে রাজপথেই সমাধান: দুদু

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৭:০২ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

আলোচনায় সমাধান না হলে বিএনপি রাজপথেই সহায়ক সরকারের সমাধান করবে বলে হুঁশিয়ারি দিয়ে দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি রাস্তায় নামলে সরকারকে কোন ছাড় দিবে না।

“দেশের চলমান সংকট নিয়ে আমরা বার বার আলোচনার কথা বলছি। সরকার উদ্যোগ নিলে ভালো, নইলে কীভাবে আলোচনা করতে হয় বিএনপি ভালো করেই জানে। অতীতে এরশাদ সাহেব তা দেখেছেন।”

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং  সভাপতিকে এম রকিবুল ইসলাম রিপনসহ-সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এ আলোচনার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন- আমি পরিষ্কার ভাষায় বলছি, খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরে আসবেন। খালেদা জিয়া এবং তার দল যদি একবার রাস্তায় নামে আপনার পতন ঘটাবে। এতে আলোচনার মাধ্যমে আপনি যে ছাড়টা পেতেন রাস্তায় নামলে কোন ছাড় পাবেন না।

বিএনপির এই নেতা বলেন, বিমানমন্ত্রী বলেছেন এবার নাকি ৪০ হাজার হজ যাত্রী হজে যেতে পারবে না। দুর্নীতি, স্বজনপ্রীতি আর গুম-খুন ছাড়া কোন কিছুতেই তারা দক্ষতার পরিচয় দিতে পারেনি। এত বড় দুর্নীতিবাজ সরকার দেশে আগে কখনও আসেনি।

Reneta

তিনি বলেন, আজকে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। ছাগলের ছবি ফেসবুকে প্রকাশ করলে মন্ত্রীর বদনাম হয় এবং সাংবাদিকদের জেলে যেতে হয়। আজকে সরকারই তো ছাগলের মত আচরণ করছে। সাংবাদিকরা কি এতই বোধ জ্ঞানহীন যে কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না তা তারা জানেন না। রাজনৈতিক নেতাদেরও আপনারা অপদস্থ করছেন। অবিলম্বে এই ৫৭ ধারা বাতিল করুন।

“আমরা এই সরকারেরই বাতিল চাই। এই সরকার যতদিন বাতিল না হবে দেশে সুস্থ ধারার রাজনীতি, অর্থনীতি কোনো কিছুই ঠিক হবে না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫৭ ধারা: পুলিশ সদরের উদ্যোগে স্বস্তির মধ্যেও সন্দেহ

পরবর্তী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৬০০ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

পরবর্তী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৬০০ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

রাহুল-পূজারার রেকর্ডে কোণঠাসা লঙ্কানরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT