চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের জঙ্গি আস্তানায় বোমা উদ্ধার: বাড়ির মালিকসহ গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A

মিরপুর মাজার রোডের বর্ধনবাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে অবিস্ফোরিত বোমা উদ্ধারসহ বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশপ্রহরী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ভবনটিতে এখনো প্রচুর আইইডি ও বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান।

বাড়ির মালিক ও নৈশপ্রহরীকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি।

মুফতি মাহমুদ খান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে র‌্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ওই ভবনে প্রবেশ করে তল্লাশি শুরু করে। সেখান থেকে বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বুধবার ছয়তলা বিশিষ্ট ‘কমলপ্রভা’ নামের ওই বাড়ির পঞ্চমতলা থেকে সাতটি দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, র‌্যাব সদস্যরা জঙ্গি আস্তানা থেকে দুর্ধর্ষ জঙ্গি আব্দুল্লাহ, তার দুই শিশু সন্তান, দুই স্ত্রী ও দুই সহযোগীর লাশ উদ্ধার করেছে। লাশগুলো পুড়ে কয়লা হয়ে বিকৃত হয়ে গেছে।

তিনি বলেন, মঙ্গলবার রাতে পরপর তিনটি বড় ধরনের শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কক্ষে থাকা অন্যান্য বিস্ফোরক দ্রব্য চারিদিকে ছিটকে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর ওই কেমিক্যালে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে জঙ্গি আব্দুল্লাসহ তার দুই সহযোগী, দুই স্ত্রী ও দুই সন্তান পুড়ে কয়লা হয়ে যায়। এতে ভবনের পঞ্চমতলার জানালার থাইগ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। পঞ্চমতলার মেঝেতে ফাটল তৈরি হয়।

Reneta

র‌্যাব সদস্যরা জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি সোমবার গভীর রাত থেকে ঘিরে রাখে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোমা উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

জুলাই ৮, ২০২৬

ইরাকের নাজাফ শহরে নিয়ে যাওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT