চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় বিষ্ফোরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
জঙ্গি আস্তানায় অভিযান।

জঙ্গি আস্তানায় অভিযান।

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার কাছেই ভাঙা দেয়াল এলাকার  ঘিরে রাখা সেই ‘জঙ্গি আস্তানায়’ রাতে তিন থেকে চারটি ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এ সময় আশপাশের এলাকায় বারুদের গন্ধ পাওয়া যায় এবং আশপাশের এলাকা কেঁপে ওঠে। এছাড়া ঘিরে রাখা ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। তবে ফায়ার ব্রিগেড বাড়িটির ভেতরে প্রবেশ করেছে। র‌্যাবের অসমর্থিত সূত্র জানিয়েছে যে বিস্ফোরণ হয়েছে তাতে ভেতরে কারো বেঁচে থাকার সম্ভাবনা কম।

মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। র‌্যাব এই ঘটনার পর পাল্টা গুলি ছোড়ে। তবে হতাহতের খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সন্ধ্যায় আস্তানায় থাকা দুর্ধর্ষ জঙ্গি আব্দুল্লাহসহ অন্যরা আত্মসমর্পণে সম্মত হয়েছে বলে জানায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ। জঙ্গি আব্দুল্লাহ দুই স্ত্রী-পুত্রসহ সঙ্গীদের নিয়ে মিরপুর মাজার রোডের ওই ভবনের পঞ্চম তলার বারান্দায় এসে হাত নেড়ে উচ্চস্বরে র‌্যাবের নিকট তাদের আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানায়।

তিনি বলেন, আব্দুল্লাহ রাতে তার দুই স্ত্রী, দুই সন্তান ও দু’সহযোগীসহ ভবন থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করবে বলে জানিয়েছে। এর আগে র‌্যাবের পক্ষ থেকে তাকে আত্মসমর্পণের আহবান জানানো হলে সে র‌্যাবের কাছে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় চায়।

আত্মসমর্পণের পর ভবনে তল্লাশি চালিয়ে বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র‌্যাব কর্মকর্তা জানান।
র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শণকালে সাংবাদিকদের জানান, ওই ভবনের পঞ্চম তলায় দুর্ধর্ষ জঙ্গি আবদুল্লাহসহ ৭জন অবস্থান করছে এবং তাদের কাছে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যও রয়েছে।

তিনি জানান, দুর্ধর্ষ জঙ্গি আবদুল্লাহ তার দুই স্ত্রী, দুই সন্তান ও দু’সহযোগীসহ মোট ৭জন ওই ভবনের পঞ্চম তলায় অবস্থান নিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। আব্দুল্লাহ র‌্যাবকে জানিয়েছে, তার কক্ষে ৫০টির মত আইইডি রয়েছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ রয়েছে। তার কাছে একটি পিস্তল রয়েছে বলে র‌্যাব ধারণা করছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, ইতোমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ভবনের ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টির ৬৫ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। তাদেরকে স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে। এদের মধ্যে ১৫জন শিশু, ২৪জন নারী ও ২৬জন পুরুষ রয়েছে। এদের মধ্যে আবদুল্লাহর এক বোনও রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, আবদুল্লাহ ২০০৫ সাল থেকে জঙ্গিবাদে জড়িত। দীর্ঘদিন ধরে সে মিরপুর মাজার রোডে বসবাস করে আসছে। সে কবুতরের ব্যবসার পাশাপাশি আইপিএস ও ইলেকট্রনিক সামগ্রী মেরামতের কাজও করতো।

মুফতি মাহমুদ খান বলেন, র‌্যাব সদস্যরা সোমবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘিরে ফেলার পর সেখান থেকে চারটি বোমা ছোড়া হয়। এরমধ্যে পেট্রোল বোমাও ছিল। এতে কেউ হতাহত হয়নি। ওই বাড়ি থেকে র‌্যাবের দিকে গুলিও ছোড়া হয়েছিল বলে তিনি জানান।

ট্যাগ: জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করুন: প্রধানমন্ত্রী

পরবর্তী

শেখ হাসিনার দিকে তাকিয়ে মুসলিম বিশ্ব

পরবর্তী
শেখ হাসিনা ও শেখ রেহানা একসঙ্গে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার দিকে তাকিয়ে মুসলিম বিশ্ব

আমেরিকা’স গট ট্যালেন্ট

ভোর ৬টায় 'আমেরিকা'স গট ট্যালেন্ট' এর সেমিফাইনাল

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT