ইরাকের নাজাফ শহরে নিয়ে যাওয়া হয়েছে খামেনির মরদেহ
নাজাফে ইরাকের শহরে বিভিন্ন মানুষ খামেনির মরদেহের জন্য শোক প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ কোম শহরে লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের পর ইরাকের নাজাফ শহরে নিয়ে যাওয়া হয়| মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে| হযরত আলী রাদি আল্লাহু তায়ালা আনহুর রওজা প্রাঙ্গণে আরও একটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়| পরে মরদেহ ইরাকের পবিত্র শহর কারবালায় নিয়ে যাওয়ার আগে একটি শোক মিছিল নাজাফ শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে| আগামি ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে|
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






