চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর আগে শেষ পোস্টে যা বলেছিলেন জুবিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
জুবিনের হাসিমুখের ছবি, মৃত্যুর আগে শেষ পোস্টে যা বলেছিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খ্যাতনামা ভারতীয় গায়ক জুবিন গার্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গত বুধবার দেশটিতে যান ‘ইয়া আলি’ খ্যাত এই গায়ক।

এই উৎসবেই শনিবার (২০ সেপ্টেম্বর) পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার একদিন আগে খ্যাতিমান এই গায়কের আকস্মিক মৃত্যু সব হিসেব পাল্টে দিলো। তার মর্মান্তিক মৃত্যুতে সংগীত অঙ্গন এবং বিশ্বব্যাপী তার অসংখ্য অনুরাগী গভীর শোকে স্তব্ধ।

তবে ভক্তদের আরও ব্যথিত করছে তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট, যা তিনি মৃত্যুর মাত্র দুদিন আগে করেছিলেন। সেই ভিডিও বার্তায় তিনি সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

Banglabid

শেষ ইনস্টাগ্রাম পোস্টে জুবিন বলেছিলেন, “সিঙ্গাপুরের বন্ধুরা, আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ৪র্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে, যা অনুষ্ঠিত হবে সানটেক, সিঙ্গাপুরে ২০ ও ২১ সেপ্টেম্বর। আসুন আর উপভোগ করুন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বৈচিত্র্য— আমরা নিয়ে যাচ্ছি দারুণ কৃষিপণ্য, চায়ের অভিজ্ঞতা, নৃত্য, ফ্যাশন শো এবং সন্ধ্যার সংগীতানুষ্ঠান, যেখানে থাকবে রক ব্যান্ড ও র‍্যাপাররা।”

এরপরেই তিনি বলেন,“আমি পুরো উৎসবজুড়ে থাকব সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এবং ২০ তারিখের সন্ধ্যায় পরিবেশন করব আমার জনপ্রিয় হিন্দি, বাংলা ও অহমিয়া ভাষার গান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটি শনিবার ও রবিবার হবে, প্রবেশ ফ্রি। সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!”

এ পোস্টের দু’দিন পরই দুর্ঘটনা ঘটলো, আর সেই উচ্ছ্বসিত আমন্ত্রণ যেন ভক্তদের কাছে হয়ে গেছে এক চিরস্থায়ী স্মৃতি। –ইন্ডিয়া.কম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামইনস্টাগ্রামইয়া আলিজুবিন গার্গবলিউডবাংলা গানসিঙ্গাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

 ‘ট্যাগিং-ফ্রেমিং’ ভিন্নমতকে দমন করার নীরব কৌশল!

পরবর্তী

টেকনাফে যুবককে জবাই করে হত্যা

পরবর্তী
নিহত যুবকের ছবি, টেকনাফে হত্যার ঘটনায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে যুবককে জবাই করে হত্যা

চ্যাম্পিয়ন কিংস ফুটবল দল ট্রফি নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডানকে হারিয়ে আবারও চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন কিংস

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT