ক্রিকেট

জিম্বাবুয়ে পারল না, বিশ্বকাপে উগান্ডা

জিম্বাবুয়ে ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, বিশ্বকাপের ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ে দলের দুই ক্রিকেটার ব্যাটিং করছে, ম্যাচের উত্তেজনা ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপেও বাছাই উৎরাতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে। অন্যদিকে রুয়ান্ডাকে হারিয়ে ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে উগান্ডা। বাছাই পেরোনো এ অঞ্চলের অন্য দলটির নাম নামিবিয়া।

নামিবিয়ার উইন্ডহকে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়া উগান্ডা প্রতিপক্ষ রুয়ান্ডাকে মাত্র ৬৫ রানে অলআউট করে। ৬৬ রানের জয়ের লক্ষ্যে নেমে মাত্র ৮.১ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় দলটি। সাথে নিশ্চিত হয় বিশ্বকাপের টিকিটও।

জিম্বাবুয়ের দুর্দশা চলছেই, ২০১৯ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টুয়েন্টিতেও টিকিট কাটতে ব্যর্থ হল দলটি। ২০২১ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেনি জিম্বাবুয়ে। কারণ ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা চলছিল আইসিসির। তৃতীয় ম্যাচে তারা উগান্ডার কাছেও হেরেছে।

উগান্ডা ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী জুনে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০২৫ সালে পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবে না জিম্বাবুয়ে। নামিবিয়ার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছিল দলটি।

বিষয়:উগান্ডা ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নামিবিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…