চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ব্যবধানে প্রোটিয়াদের কাছে হারল জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, প্রোটিয়া দলের বিপক্ষে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুলাওয়ে টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। প্রোটিয়াদের দেয়া ৫৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাত্তাই পায়নি রোডেশিয়ানরা। পর্বতসম লক্ষ্যের নিচে চাপা পড়ে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল স্বাগতিক দল।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪১৮ রান তুলেছিল সাউথ আফ্রিকা। জবাবে ২৫১ রানে থামে জিম্বাবুয়ে। ১৬৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৬৯ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ৫৩৭ রানের বিশাল সংগ্রহ পায় কেশভ মহারাজের দল। নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানতাড়ায় নেমে ২০৮ রানে গুটিয়ে ৩২৮ রানে পরাজয় দেখেছে জিম্বাবুয়ে।

টেস্টে জিম্বাবুয়ের আগের বড় হারটা ছিল ৩১৫ রানে। ২০০২ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯৫ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে গুটিয়ে যায় দলটি।

রোডেশিয়ানদের রেকর্ড ব্যবধানে হারানোর ম্যাচে সাউথ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়েছেন কোর্বিন বোশ। ৩০ বর্ষী পেস অলরাউন্ডার প্রথম ইনিংসে ৮ নম্বরে ব্যাটে নেমে অপরাজিত ১০০ রান করেন। দ্বিতীয় ইনিংসে করেন ৪১ বলে ৩৬ রান। বল হাতে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও, দ্বিতীয় ইনিংসে তার শিকার ৪৩ রানে ৫ উইকেট।

২৩ বছর পর প্রোটিয়া ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেটের কীর্তি গড়েছেন বোশ। ২০০২ সালের অক্টোবরে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে জ্যাক ক্যালিস সবশেষ এ কীর্তি গড়েছিলেন।

সংক্ষিপ্ত স্কোর: সাউথ আফ্রিকা ৩২৮ রানে জয়ী

Reneta

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৪১৮/৯ (ঘোষণা)
প্রিটোরিয়াস-১৫৩ (১৬০), বোশ-১০০* (১২৪), ব্রেভিস-৫১ (৪১)
চিভাঙ্গা-৪/৮৩, মুজারাবানি-২/৫৯

জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২৫১/১০
উইলিয়ামস-১৩৭ (১৬৪), আরভিন-৩৬ (৯০)
মুল্ডার-৪/৫০, কোডি-৩/৪২, মহারাজ-৩/৭০

সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংস- ৩৬৯/১০
মুল্ডার-১৪৭ (২০৬), মহারাজ-৫১ (৭০)
ওয়েলিংটন-৪/৯৮, চিভাঙ্গা-২/৭৬, মাসেকেসা-২/১১৭

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস- ২০৮/১০
ওয়েলিংটন-৫৭ (৯২), আরভিন-৪৯ (৭৭), মুজারাবানি-৩২ (২৯)
বোশ-৫/৪৩, কোডি-৩/২২

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েবোশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT