চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক বয়ে শুরু রাজার নতুন বছর, হারিয়েছেন ১৩ বর্ষী ভাইকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
সিকান্দার রাজা এবং ছোট ভাই মুহাম্মদ মাহদি

সিকান্দার রাজা এবং ছোট ভাই মুহাম্মদ মাহদি

জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজার বছর শুরু হয়েছে হৃদয়বিদারক ঘটনা সঙ্গী করে। বছরের শেষে এসে টি-টুয়েন্টি অধিনায়ক হারিয়েছেন ছোট ভাইকে। ১৩ বর্ষী মুহাম্মদ মাহদি হিমোফিলিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।

২৯ ডিসেম্বর জিম্বাবুয়ের রাজধানী হারারেতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মাহদি, ৩০ ডিসেম্বর পরিবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে খবরটি জানান।

৩১ ডিসেম্বর জিম্বাবুয়ে বোর্ড আনুষ্ঠানিক বিবৃতিতে শোকের খবর প্রকাশ করে। জানায়, ‘জাতীয় টি-টুয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার প্রিয় ছোট ভাই মুহাম্মদ মাহদি ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে হারারেতে ১৩ বছর বয়সে মারা গেছেন।’

Banglabid

‘মুহাম্মদ মাহদি জন্মগতভাবে হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন এবং সাম্প্রতিক স্বাস্থ্য জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে হারারেতে ওয়ারেন হিলস কবরস্থানে তাকে দাফন করা হয়।’

‘এই গভীর শোকের সময়ে জেসি বোর্ড, ব্যবস্থাপনা, খেলোয়াড় ও কর্মীরা সবাই সিকান্দার রাজা ও পরিবারের পাশে রয়েছে। আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন এবং মুহাম্মদ মাহদির আত্মাকে চিরশান্তি দান করেন।’

হিমোফিলিয়া একটি বংশগত রক্তক্ষরণজনিত রোগ, যেখানে রক্ত ঠিকমতো জমাট বাধে না। সামান্য আঘাত বা কেটে গেলে দীর্ঘক্ষণ রক্তপাত বন্ধ হয় না এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঝুঁকি থাকে। এটি একটি জেনেটিক ব্যাধি। রোগটির ফলে সাধারণত রক্ত জমাট বাধার জন্য প্রয়োজনীয় প্রোটিনের অভাবে ঘটে। অভ্যন্তরীণ রক্তপাতের কারণে মৃত্যু ঘটে।

Reneta

বর্তমানে পেশাদার ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করছেন রাজা। একটি ব্যক্তিগত দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে নতুন বছরে পা রেখেছেন। সম্প্রতি তিনি আরব আমিরাতে আইএল টি-টুয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেয়ার কথা তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইএলটি-টুয়েন্টিজিম্বাবুয়েলিড স্পোর্টসসিকান্দার রাজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মদ্যপ সন্দেহে কানাডায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক

পরবর্তী

দেশের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো

পরবর্তী
একজন ব্যক্তির হাতে মার্কিন ডলার নোটের সংগ্রহ দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধিতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT