বাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে আনসার বাহিনীর উপ-মহাপরিচালক জিয়াউল

An officer in Bangladesh Ansar uniform with medals and badges. Channel i News - চ্যানেল আই নিউজ

Oplus_131072

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিষয়:বাধ্যতামূলক অবসর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…