হত্যা চেষ্টা মামলায় আগাম জামিন চেয়েছেন জেড আই খান পান্না

জেড আই খান পান্না আদালতে উপস্থিত, তিনি জামিনের জন্য আবেদন করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। সোমবার ২১ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য্য করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার ১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় এ মামলা হয়।
মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী জেড আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






