চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
শেখ হাসিনা ও জেড আই খান পান্নার ছবি, রাজনৈতিক নেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়বেন না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা জানান।

ফেসবুক লাইভে তিনি বলেন, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সহকর্মী, সহযোদ্ধা সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন গ্রহণ করুন। আমি একটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। সেটা হলো সম্প্রতি আপনারা জানেন যে, আইসিটিতে বঙ্গবন্ধু কন্যা মানননীয়া শেখ হাসিনাকে ডিপেন্ড করার জন্য আমি আইনজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলাম। বলেছিলাম তাকে ডিপেন্ড করবো। তো আদালত বললো যে আপনি তো পারেন না। বিকজ সি ইজ ফিউজিটিভ।

Banglabid

তিনি আরও বলেন, ম্যানুয়ালি প্রসিকিউশন বললো যে অনলি স্টেট ডিপেন্ডের প্রবেশনটা আছে। বললাম ওকে। এনিহাউ আমি ডিপেন্ড করতে চাই। কিন্তু এখন যেটা দেখলাম আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই। যে আদালতে তার আস্থা নেই, সে আদালতে তো তাকে আমি ডিপেন্ড করতে পারি না। উচিত না, অনৈতিক। তো সেই কারণে আমি ফরমালি যদিও আমি অ্যাপয়েন্ট পাইনি। পেলে তাকে ফরমালি জানাবো। না পেলে এখান থেকে জানিয়ে দিলাম যে আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিপেন্ড করার জন্য দাঁড়াব না। যা হবার হবে। দেখা যাবে।

এরআগে, গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা’সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Reneta

রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন। একইসঙ্গে এই মামলায় শেখ হাসিনাসহ অন্য পলাতকদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে “স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল”। যদিও ফরমালি কোনো অ্যাপয়েন্ট লেটার পাননি বলে দাবি করেছেন জেড আই খান পান্না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবী নিয়োগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালজেড আই খান পান্নাশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদযাপন করি

পরবর্তী

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা 

পরবর্তী

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা 

বৃদ্ধ ব্যক্তি স্টক মার্কেট ট্রেডিং ড্যাশবোর্ড দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ বছরে ট্রেডিং জালিয়াতিতে ৩৫ কোটি রুপি হারালেন বৃদ্ধা

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT