চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরুর নাম শুনে চমকে উঠলেন জায়েদ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ২২, জুন ২০২৩
বিনোদন
A A
জায়েদ একটি লাল পোশাক পরা, হাস্যোজ্জ্বল ব্যক্তি, পেছনে গরুর ছবি আঁকা দেওয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। তাই খামারিদের ব্যবসা এখন তুঙ্গে! প্রতি বছরই গরুর তারকাময় নামকরণ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়! এবারও হচ্ছে না ব্যতিক্রম।

বেশ কয়েক বছর ধরে জনপ্রিয় তারকাদের নামে গরুর নাম রাখার প্রচলন শুরু হয়েছে। অতীতে দেখা গেছে শাহরুখ, সালমান, শাকিব খানের নামে গরুর নামকরণ। এমনকি হাল সময়ের হিরো আলমের নামেও গরুর নাম রাখতে দেখা গেছে।

এবার গরুর বাজারে আলোচনার জন্ম দিয়েছে ‘জায়েদ খান’ ও ‘পাঠান’ নামের গরু! কোরবানির গরুর নাম জায়েদ খান, যা শুনে চিত্রনায়ক জায়েদ খান নিজেও চমকে উঠেছেন।

Banglabid

গরুর আকার-স্বভাব ভেদে জায়েদ খান নাম দিয়েছেন এর মালিক। জানা যায়, নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা গোদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মে উন্নতমানের কোরবানির পশু পালন বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারটিতে একটি গরুর নাম রাখা হয়েছে ‘জায়েদ খান’।

সিন্ধি জাতের প্রায় ১৮ মণের জায়েদ খানের দাম হাঁকা হচ্ছে আট লাখ টাকা! লাল-কালো রঙের গরুটি লম্বায় ১০ ফুট ও উচ্চতা পাঁচ ফুট।

প্রতিদিন গরু দুটির খাদ্য তালিকায় রয়েছে ভুসি, সবুজ ঘাস এবং খড়। গরু এমন নামকরণের বিষয়ে আর কে এগ্রো ফার্মের ম্যানেজার মো. আব্দুস সামাদ বলেন, গরুটি এখন জায়েদ খান নামেই ফার্মে ব্যাপক পরিচিত।

Reneta

চ্যানেল আই অনলাইনকে চিত্রনায়ক জায়েদ খান বলেন, প্রথমে শুনে আমিও চমকে গিয়েছিলাম। নিশ্চয়ই ভালোবেসে ঈদে আমার নামটি দিয়েছে। আসলে এগুলো ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ সত্যিই যে ভালোবাসে, আমাকে নিয়ে আলোচনা করে এটা চাইলেও হয়তো থামাতে পারবো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ঈদকোরবানিজায়েদজায়েদ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT