মিরপুরে শেষ হচ্ছে জায়েদ খানের ‘বাহাদুরী’

মিরপুরে জায়েদ খান ও তার বন্ধুদের সঙ্গে ছবি, যেখানে তারা হাসি-খুশি ও আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে ব্যস্ত থাকায় চিত্রনায়ক জায়েদ খান দীর্ঘদিন ছিলেন সিনেমার শুটিংয়ের বাইরে। সব সামলে এবার কাজে ফিরলেন ‘অন্তর জ্বালা’ ছবির এই নায়ক।
শুক্রবার সকাল থেকেই জায়েদ খান ব্যস্ত সময় পার করছেন। মাঝখানে বেশ কিছুদিন বিরতির পর তিনি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য দাঁড়ালেন ক্যামেরার সামনে।
চ্যানেল আই অনলাইনকে জায়েদ খান জানান, শফিক হাসানের পরিচালনায় ‘বাহাদুরী’ সিনেমার শুটিং করছেন মিরপুরে। অল্প কিছু শুটিং বাকি ছিলো। সেটা আজকেই সম্পন্ন করছেন।
বছর কয়েক আগে ‘বাহাদুরী’ সিনেমাটির শুটিং শুরু হয় এফডিসিতে। গান রেকর্ডিং সম্পন্ন হয়েছিলো আগেই। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার ছবিটির অল্পকিছু শুটিং বাকি ছিলো। সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত মৌ খান। জানা গেছে, ‘বাহাদুরী’ সিনেমাটি প্রযোজনা করছে এস এস মাল্টিমিডিয়া।






