বিনোদন

‘মুজিব’ এ আমাকে স্ক্রিনে দেখে সবাই চিৎকার করেছে: জায়েদ

‘মুজিব’ এর বিশেষ প্রদর্শনীর পর বললেন টিক্কা খান চরিত্রে অভিনয় করা জায়েদ খান

জায়েদ মুজিবের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জায়েদ মুজিবের ছবি, যেখানে তিনি একটি হালকা নীল জ্যাকেট পরেছেন এবং পেছনে জনসমাগম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার সকালে। সেখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে ঐতিহাসিক এ ছবিটি দেখেন। 

প্রধানমন্ত্রীর সাথে একই হলে বসে সিনেমা দেখার অভিজ্ঞতাকে অবর্ণনীয় ও বিশেষ আবেগের বলে মন্তব্য করেছেন ‘মুজিব’ সিনেমায় টিক্কা খানের চরিত্রে অভিনয় করা জায়েদ খান।

এ নিয়ে জায়েদ খান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বসে ছবি দেখা এবং তিনি সম্পূর্ণ ছবিটা দেখেছেন এ অনুভূতি অবর্ণনীয়। সারাজীবন এই ছবিতে জায়েদ খান বেঁচে থাকবে, এটা আমার জীবনে বড় পাওয়া।”

প্রত্যেক শিল্পীর ন্যাচারাল অভিনয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী এমনটাই জানালেন জায়েদ। তিনি বলেন, স্ক্রিনে আমার উপস্থিতি স্বল্প। কিন্তু যখনই আমার দৃশ্য পর্দায় আসে তখন সবাই চিৎকার ও তালি দেওয়া শুরু করে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে প্রধানমন্ত্রী কেঁদেছেন জানিয়ে জায়েদ বলেন, ছবিতে তার বাবার মৃত্যু দেখে কান্না ধরে রাখতে পারেননি। ছবি শেষে চোখ মুছতে মুছতে তিনি বের হয়েছেন। তার চোখে পানি দেখেছি। তিনি দুই ঘণ্টা আমাদের সময় দিয়েছেন। সবার সঙ্গে ছবি তুলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি নিজে ছবিটি হওয়ার জন্য বিভিন্নভাবে সময় দিয়েছেন। এবার সারাবিশ্বের মানুষ ছবিটি দেখতে পারবেন।

শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। মুক্তির ঠিক একদিন আগে ছবির বিশেষ প্রদর্শনীতে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, জায়েদ খান, দিলারা জামানসহ অনেকে।

ছবিটি দেশবাসীকে সিনেমা দেখার আহ্ববান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছবিটি দেখে আমার মা, দাদা-দাদির সম্পর্কে আপনারা জানতে পারবেন। এটি একটি জীবনভিত্তিক ছবি, এ ছবির মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য আমরা জানতে পারব। আমি আশা করি সবাই ছবিটি দেখবেন। ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন।

বিষয়:আরিফিন শুভ জায়েদ জায়েদ খান টিক্কা খান দিলারা জামান নুসরাত ফারিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…