ক্রিকেট

বোলারদের অনেক ধন্যবাদ দিলেন জাকের

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরকে ধন্যবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরকে ধন্যবাদ জানাচ্ছেন, জাকেরের প্রশংসা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এশিয়া কাপ টি-টুয়েন্টিতে সুপার ফোরে বাংলাদেশের সামনে সুযোগ ছিল ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার। সুযোগ কাজে লাগাতে পারেননি ব্যাটাররা। বাজে শুরুর পর ভারতকে কম রানে আটকে দিতে পেরেছিলেন মোস্তাফিজ-রিশাদ-তানজিম। তাদের প্রচেষ্টার দারুণ প্রশংসা করেছেন ম্যাচের অধিনায়ক জাকের আলী অনিক।

বোলারদের প্রশংসা করে জাকের বলেছেন, ‘সব কৃতিত্ব বোলারদের। তারা ভালোভাবে মানিয়ে নিতে পেরেছিল। ১০ ওভারের পর, তারা বেশ ভালো বল করেছে। তাদের অনেক অনেক ধন্যবাদ। এ ম্যাচ থেকে আমরা অনেককিছু নিতে পারি। আমাদের আরও একটি ম্যাচ আছে।’

‘আমাদের মনে রাখতে হবে যে, এ ম্যাচ জিতলে আমরা ফাইনালের যোগ্যতা অর্জন করব। আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলব এবং দেখা যাক তারা কীভাবে সমন্বয় করার চেষ্টা করে। ওই ম্যাচে আমরা সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।’

ভারতের বিপক্ষে পাওয়ার প্লেতে ৭২ রান দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। আস্তে আস্তে আবারও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন মোস্তাফিজ-রিশাদরা, অভিষেক শর্মার তাণ্ডবের পরও ২০ ওভারে ১৬৮ রানে থামে ভারত।

বিষয়:অভিষেক জাকের বাংলাদেশ মোস্তাফিজ সাইফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…