চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচতে চায় ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী ইউনুস খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৩
শিক্ষা
A A

ঢাকা কলেজ ২০১৮-২০১৯ বর্ষের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী মো. ইউনুস খান দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ফুসফুসে ক্যন্সার ধরা পড়েছে গত মাসে।

ক্যান্সার থেকে আরোগ্যলাভ করে ক্যাম্পাসে ফিরতে চান ইউনুস। সন্তানকে স্বাভাবিক জীবনে দেখার জন্য জীবনের অর্জিত সকল সম্পদ উজাড় করে দিচ্ছেন বাবা মো. আবু সাঈদ।

শুক্রবার সকালে ইউনুসের বাবা কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘গতকাল রাত থেকে ইউনুসের নাক মুখ থেকে রক্ত যাচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে সন্তানকে এভাবে দেখতে ভালো লাগছে না। আল্লাহর কাছে সবসময়ই দোয়া করছি, তিনি যেন দ্রুত আমার কলিজার টুকরা সন্তানকে সুস্থ করে দেন। আমার সবকিছু দিয়ে চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু এখন টাকার অভাবও দেখা দিয়েছে। আমার আর কিছুই থাকলো না।’ বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

দীর্ঘদিন যাবৎ ইউনুস অসুস্থ ছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে গত মাসে তার ক্যান্সার শনাক্ত হয়। তখন থেকে তার জন্য নিয়মিত তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা ব্যায় হচ্ছে বলে তার বাবা জানান। এছাড়া যত সময় যাচ্ছে ততই সন্তানের খারাপ অবস্থা দেখছেন তিনি। শুধুমাত্র শেষ ১৫ দিনে ওষুধ এবং টেস্ট বাবদ খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। টাকার অভাবে কেমোথেরাপি দিতে পারছেন না এই ছাত্র।

ইউনুসের বাবা একজন কৃষক। অন্যের জমিতে চাষ করে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি যেটুকু সঞ্চয় করেছেন তার সবটুকু শেষ করেছেন। এমন পরিস্থিতি পরিবারের পক্ষে এখন চিকিৎসার ব্যয়ভার  চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।

ইউনুসের হলের বড় ভাই ইমরান জানান, ছেলেটা ভদ্র এবং মেধাবী। তার এবং তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা যার যার অবস্থান থেকে তার জন্য আর্থিক সহায়তার হাত বাড়াই। আপনার একটু দানে একজন  মেধাবী শিক্ষার্থীর জীবন বাঁচতে পারে।

Reneta

ইউনুসের বড় ভাই গার্মেন্টস কর্মী আনিসুর রহমান জানান, গার্মেন্টেসে কাজ করে পরিবারকে কিছুটা সহযোগিতা করি। গত দু’মাস ধরে ছোট ভাইয়ের জন্য কাজ বন্ধ করতে হয়েছে। জমানো সকল টাকা তার পিছনে ব্যয় হয়েছে। সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা ছাড়া তার চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়ছে। যার ফলে, ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে সমাজের সকলের নিকট সাহয্যের আবেদন জানাচ্ছেন আনিসুর রহমান। সাহার্য পাঠাতে পারেন 01995064545 (পার্সোনাল বিকাশ ,রকেট, নগদ) নাম্বারে। এছাড়াও Standard Chartered  Bank : 24142074401 অ্যাকাউন্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্সারঢাকা কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে শিক্ষা সফরের গাড়ি দুর্ঘটনায় নিহত ২

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৩৩

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৩৩

লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে সরিষা আবাদ বেড়েছে

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT