বিনোদন

নগরবাউল ও আর্টসেলে মাতবে তারুণ্য

ব্যান্ডের পারফরম্যান্সের দৃশ্য, আলো ও মঞ্চের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যান্ডের সদস্যরা মঞ্চে পারফরম্যান্স করছে, আলো ও প্রজেকশন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবে রঙ-তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণআন্দোলনের স্মৃতি। রয়েছে সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা।

পাশাপাশি উৎসব ঘিরে হস্তশিল্প ও পোশাকসহ নানা পণ্য নিয়ে হাজির হয়েছে বিভিন্ন যুব সংগঠন। তিন দিনের এই আয়োজন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে উৎসবের সমাপনীতে তারুণ্যের জন্য রয়েছে বড় চমক!

কারণ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারুণ্যের উৎসব রাঙিয়ে দিতে মঞ্চে থাকবেন নগরবাউল জেমস ও আর্টসেল! এটিকে বলা হচ্ছে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মেগা কনসার্ট।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবে প্রথমে মঞ্চে আসার কথা জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’-এর। শেষে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।

বিষয়:আর্টসেলতারুণ্যের উৎসবনগরবাউলসিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…