রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবক হত্যা

ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম (৩৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ২৫ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন ১৪-এপিবিএন এর অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ।
তিনি বলেন, ৮/১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এখনো যানা যায়নি। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






