চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A
ছবিটি এআই দিয়ে তৈরি করা

ছবিটি এআই দিয়ে তৈরি করা

রাজধানীর তুরাগে মাদকের বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. সজীব (২৭) নামে ওই যুবককে কাঠের লাঠিসোটা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত রুবেল ও তার সহযোগীরা পালিয়ে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তুরাগের রুপায়ন সিটির ভেতরে একটি শ্রমিক মেসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সজীবের গ্রামের বাড়ি গাজীপুরের জয়দেবপুরের বাশখাটিয়া এলাকায়। তার বাবা নুরজামাল এবং মা সালমা বেগম। তিনি তুরাগের ধরঙ্গেরটেক এলাকায় হাজী আব্দুলের বাসায় ভাড়া থাকতেন।

Banglabid

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত রুবেল ও নিহত সজীব দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। রুবেলের কাছ থেকে গাঁজা নিয়ে সজীব তা বিক্রি করতেন।

ওসি বলেন, বৃহস্পতিবার বিক্রির জন্য রুবেল সজীবকে কিছু গাঁজা দেন। পরে গাঁজা বিক্রির টাকা পরিশোধের সময় সজীব প্রায় এক হাজার টাকা কম দেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে রুবেল তার কয়েকজন সহযোগীকে নিয়ে এসে সজীবের ওপর কাঠের লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে সজীব গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

পুলিশ জানায়, সজীবের মরদেহ হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত রুবেল ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরাগতুরাগ থানামাদকের টাকা ভাগাভাগিমো. সজীবযুবক খুনরুপায়ন সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT