ক্রিকেট

ফাইনাল: শিরোপায় চোখ, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

যুব এশিয়া কাপ

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শিরোপা জয়ের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বাংলাদেশের অধিনায়ক ও খেলোয়াড়রা শিরোপা জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত আছেন কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত বছর যুব এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মঞ্চে এবার জুনিয়র টাইগারদের সামনে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অনূর্ধ্ব-১৯ অধিনায়ক মোহাম্মদ আমান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার শিরোপা ধরে রাখার অভিযান শুরু বাংলাদেশ সময় সকাল ১১টায়।

মাঠের লড়াইয়ের আগে বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ম্যাচের আগে বলেছেন, ‘ফাইনালে আমাদের সেরাটাই খেলার চেষ্টা করব। লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। বর্তমানে আমরা এশিয়ার চ্যাম্পিয়ন, চেষ্টা থাকবে এটাই ধরে রাখার। চ্যালেঞ্জ তো আছেই, সেটা থাকবেই। চ্যালেঞ্জ মোকাবিলার সেই সামর্থ্যও রাখি। ফাইনালের আগে দলের সবাই মানসিক ও শারীরিকভাবে ফিট আছি। সেটাই দেয়ার চেষ্টা করব।’

যুব এশিয়া কাপে সবশেষ ১০ আসরের মধ্যে ৭ বার এককভাবে ও একবার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত। অপরদিকে গতবছর প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

চলতি আসরে ভারত নিজেদের চার ম্যাচে হেরেছে একটিতে। পাকিস্তানের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে। অন্যদিকে শ্রীলঙ্কার সঙ্গে হারলেও বাকি সব ম্যাচে জয় নিয়ে ফাইনালে উঠেছে টিম টাইগার্স।

বিষয়:আজিজুল দুবাই বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ টস ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…