চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপসহ রাসেল আহমেদ (২৯) নামের এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১-এর বাইরের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাসেলকে আটক করা হয়। পরে তার কাঁধ ব্যাগ তল্লাশি করে প্রায় ৪৯৮.৩ গ্রাম স্বর্ণালঙ্কার (২১/২২ ক্যারেট), ৩টি ল্যাপটপ এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।

Banglabid

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব মালামালের ‘রিসিভার’ হিসেবে কাজ করে আসছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এপিবিএন বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে সব সময়ই সক্রিয় ভূমিকা রাখে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন সব সময়ই বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে এপিবিএনের কার্যক্রম বরাবরের মতোই অব্যাহত থাকবে।’

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্মড পুলিশ ব্যাটালিয়নএপিবিএনযুবক আটকহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT