বিনোদন

‘কেজিএফ’ থেকে সরিয়ে দেয়া হতে পারে যশকে!

যশের নতুন সিনেমার দৃশ্য, তিনি বসে আছেন আরামদায়ক সোফায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা যশের নতুন সিনেমার শুটিং সেটের ছবি, যেখানে তিনি একান্তে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রযোজক বিজয় কিরাগান্দুর জানিয়েছেন, ‘কেজিএফ ফাইভ’-এর পর সরিয়ে দেয়া হতে পারে যশকে। জেমস বন্ড সিরিজের মতো হিরো বদলানো হবে ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজিরও।

যশ মূল চরিত্র ‘রকি ভাই’ হিসেবে অভিনয় করেছেন প্রথম দুই পার্টে। তৃতীয় কিস্তির শুটিং শুরু হবে শিগগির।

‘মেট্রোসাগা’ পোর্টালে দেয়া সাক্ষাৎকারে বিজয় কিরাগানদুর বলেন, হিট ফিল্ম ফ্র্যাঞ্চাইজির একাধিক পার্ট বানানো হয়, যেমন ‘জেমস বন্ড’। পরের পার্টগুলোতে মূল অভিনেতাকে বদলানো হয়। এমন হতে পারে কেজিএফ-এর পঞ্চম কিস্তির পরে ‘রকি ভাই’ চরিত্রটি অন্য কেউ করতে পারে, জেমস বন্ড সিরিজের মতো।’

‘কেজিএফ: চ্যাপ্টার ২’-র সাফল্যের পর ‘কেজিএফ থ্রি’র অপেক্ষায় আছেন ভক্তরা। ‘কেজিএফ থ্রি’ মুক্তি পাবে ২০২৫-এ।

গত বছরের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যশ ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ- টু’ সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল।

 

বিষয়:কেজিএফ থ্রি প্যান ইন্ডিয়া বলিউড বিজয় কিরাগান্দুর যশ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…