চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হয়ে গেল ‘রামায়ণ’র শ্যুটিং, কবে মুক্তি পাবে ছবি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

দীর্ঘদিন ধরেই বলিউডের বিগ বাজেটের ছবি ‘রামায়ণ’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। যেই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর কাপুর ও রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে।

ইতোমধ্যেই রণবীর কাপুর তার চরিত্রের প্রায় পুরোটাই শুট করে ফেলেছেন। এবার রাবণের চরিত্রের শুটিং শুরু করলেন দক্ষিণী তারকা যশ। দু’দিনের কস্টিউম ট্রায়ালের পর নিজের অংশের শুটিং শুরু করেছেন যশ। ছবির যুদ্ধের সিকোয়েন্স হবে সবচেয়ে বেশি ফোকাসড।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক নীতেশ তিওয়ারি এক সপ্তাহের শিডিউল তৈরি করেছেন। এই শিডিউলে সবচেয়ে বেশি ফোকাস করবেন যুদ্ধের সিকোয়েন্সের দিকে। ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র মিড ডে-কে জানিয়েছে, ‘ছবির ওয়ার সিকোয়েন্সের শুটিং খুব বড় পরিসরে করতে হবে। পর্দায় রাবণকে শক্তিশালী দেখানোর জন্য বিভিন্ন ধরনের কোরিওগ্রাফি করা হবে।

এটি সবুজ পর্দায় শ্যুট করা ফুটেজের সংমিশ্রণ হবে এবং বাস্তব লোকেশনগুলিতে শ্যুট করা হবে, যেখানে ভারী ভিএফএক্স ব্যবহার করা হবে। এই দৃশ্যে রণবীরের চরিত্র রামের কোন প্রয়োজন হবে না। এটি রাম-রাবণের মুখোমুখি দৃশ্য হবে না। রণবীর ছাড়াও এই দৃশ্যের জন্য প্রয়োজনীয় অন্যান্য অভিনেতারাও এই শিডিউলে যোগ দেবেন।

এপ্রিলের শেষের দিকে ‘রামায়ণ’-এর প্রথম পর্বের কাজ শেষ হবে। আগামী বছর দীপাবলী উপলক্ষে ছবির প্রথম অংশ মুক্তি পেতে পারে। একই সঙ্গে ২০২৭ সালের দীপাবলী উপলক্ষে মুক্তি পেতে পারে ছবির দ্বিতীয় অংশ।

রণবীর কাপুর এবং যশ ছাড়াও আসন্ন এই ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। এছাড়াও ছবিতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করবেন টিভি অভিনেতা রবি দুবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণী তারকাযশরণবীর কাপুররাবণরামরামায়ণশ্যুটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯

জুন ১৩, ২০২৬

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬

নেপালে বাংলাদেশ দূতাবাসের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT