চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী মার্টিনেজ-সাফজয়ী রুপনার মতো হতে চান ইয়ারজান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইয়ারজান বেগম, সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের গোলরক্ষক। নেপালের কাঠমান্ডুতে ভারতের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে জয়ের সেরা কারিগর। অনুসরণ করেন স্বদেশি গোলরক্ষক রুপনা চাকমাকে, যিনি সাফজয়ী সিনিয়র দলের গোলরক্ষক ছিলেন। লাল-সবুজদের উদীয়মান তারকার আরও একটি ভালোলাগা আছে। বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বেশ পছন্দ ইয়ারজানের।

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ। বুধবার চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিয়েছে চ্যানেল আই। সকাল ১১টায় বাফুফের বাসে চড়ে চ্যানেল আই প্রাঙ্গণে আসেন শিরোপাজয়ী বীরকন্যারা, ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় তাদের।

ফুটবল অঙ্গনে যাদের অনুসরণ করেন, চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপচারিতায় সেই গল্পটাও শোনালেন ইয়ারজান। বললেন, ‘বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমাকে ভালো লাগে। তাকে অনুসরণ করি। আন্তর্জাতিক অঙ্গনে আমার পছন্দের গোলকিপার আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। আমি তাকে অনুসরণ করি।’

শিরোপার মোহময় সময় এখনও ঘোর লাগিয়ে রেখেছে ইয়ারজানকে। বললেন, ‘অনেক ভালো লেগেছে যে আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে পেরেছি। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি, এজন্য ভালো লাগতেছে।’

আগামীর লক্ষ্যও ঠিক করে ফেলেছেন উদীয়মান গোলরক্ষক, ‘পরের স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলা।’ দেশবাসীর জন্য আরও কিছু করতে চান ষোলো না পেরোনো গোলকিপার।

নেপালের কাঠমান্ডুতে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয়ার্ধে মারিয়াম হান্নার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত সময় শেষে খেলা ১-১ ছিল। টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে দারুণ পারফর্ম করেন ইয়ারজান বেগম। ভারতের তিন শট ঠেকিয়ে লাল-সবুজের দলের জয়ের কারিগর বনে যান পঞ্চগড়ের মেয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ারজানচ্যানেল আইবাংলাদেশভারতমার্টিনেজরুপনালিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপহান্না
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রস্তাবিত বাজেট কোন দল বা গোষ্ঠির জন্য নয়: অর্থমন্ত্রী

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, চিরকুট উদ্ধার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বন্য বানরের উপস্থিতি, আতঙ্কের মাঝেও গড়ে উঠেছে মানবিক সখ্যতা

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে ঘাস সংগ্রহে থাকা বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জুন ১৪, ২০২৬

চ্যানেল আই-আই স্ট্রাইকারে মুগ্ধ অতিথিরা

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT