চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির আইকনিক জার্সি চাচ্ছেন ইয়ামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে বিশ্বজয়ী কিংবদন্তি পাড়ি দিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেখানে পারফর্ম করে যাচ্ছেন প্রতিনিয়তই। প্রথম শিরোপা জেতার স্বাদও দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে। আর্জেন্টাইন মহাতারকা বার্সা ছাড়ার পর তার আইকনিক ‘১০ নম্বর’ জার্সিতে থিতু হতে পারেননি ক্লাবটির কেউ। এবার সেই নম্বরটি পেতে চাচ্ছেন ‘ওয়ান্ডার কিড’ খ্যাত লামিন ইয়ামাল।

সবশেষ ‘১০ নম্বর’ জার্সিটি পরেছিলেন আনসু ফাতি। কাতালানের ডেরায় বর্তমানে নাই তিনি। লোনে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে খেলছেন। সে সুযোগে জার্সিটি পেতে চাচ্ছেন ইয়ামাল।

বর্তমানে ‘২৭ নম্বর’ জার্সি পরছেন ১৬ বর্ষী এই তারকা। লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামাল ইতোমধ্যে নজর কেঁড়েছেন নিজের দক্ষতা দিয়ে। মূল দলে অভিষেকের পর বেশ কয়েকটি রেকর্ডও ভেঙ্গেছেন। হাঁটছেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসিকে অনুসরণ করেই। এবার মেসির আইকনিক নম্বর সংবলিত জার্সিও চাচ্ছেন।

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভোকে সাক্ষাৎকার দিয়েছেন ইয়ামাল। সেখানে ‘১০ নম্বর’ জার্সির প্রতি আগ্রহের কথা জানান। বলেছেন, বার্সেলোনার ‘১০ নম্বর[’ জার্সি পাওয়া যেকোনো শিশুর জন্য স্বপ্ন হবে। এই পৃথিবীতে কেউই না বলবে না, এটি এমন কিছু যা ক্লাবকে নির্ধারণ করতে হবে।’

ডায়েটের ক্ষেত্রেও মেসিকেই অনুসরণ করছেন ইয়ামাল। মেসির খাদ্য তালিকায় যা থাকতো তাকেও সেই মেন্যু নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ইয়ামালও অনুসরণ করছেন তা। বলেছেন, ‘২০২৪ সালে প্রায় চার কিলো ওজন ও দুই সেন্টিমিটার উচ্চতা বাড়িয়েছি। আমার উচ্চতা এখন ১.৮১ মিটার। আগে বন্ধুদের সাথে যেতাম আর যা খুশি খেতাম। এখন আমি ক্লাবের পরামর্শ অনুসরণ করি। প্রচুর পানি পান করি। বেশি বেশি মাছ খাওয়ার চেষ্টা করি কারণ এটি মাংসের চেয়েও বেশি কার্যকরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিইয়ামালবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া গণমাধ্যম কমিশন কার্যকর হবে না: মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

জুন ১৩, ২০২৬

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

জুন ১৩, ২০২৬

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬

ব্রাজিল-মরক্কো লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT