চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বসেরা হতে ইয়ামালের বান্ধবী প্রয়োজন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

১৮ বছর বয়সেই যেখানে অধিকাংশ কিশোর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, সেখানে লামিনে ইয়ামাল ইতিমধ্যেই বাস্তবতায় পরিণত করেছেন অনেকের কল্পনাকেও। বার্সেলোনা ও স্প্যানিশ ফুটবলের নতুন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তিনি। তার মাঝে সেরা ফুটবলারের সম্ভাবনা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। কঠোর পরিশ্রম, দৃঢ়তা আর ফিটনেস ধরে রাখলে একসময় সেরা হওয়া তার জন্য অসম্ভব নয়। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের লিজেন্ড পাওলো ফুত্রে বিশ্বসেরা হওয়ার জন্য ইয়ামালকে দিলেন অদ্ভুত পরামর্শ।

‘এল কাফেলিতো’ অনুষ্ঠানে ফুত্রে বলেছেন, ‘লামিনে ইয়ামাল বিশ্বের সেরা হবে, কিন্তু তাকে দ্রুত একজন স্থায়ী বান্ধবী খুঁজে নিতে হবে।’ সঞ্চালক হোসেপ পেদ্রেরোল বিস্মিত হয়ে জানতে চান, কীভাবে? তিনি বলে গেলেন, ‘লামিনে ইয়ামাল অল্প বয়সী (১৮ বছর)। তার একজন বান্ধবী থাকা দরকার।’

‘যখন আমি আমার বাচ্চাদের মায়ের সঙ্গে দেখা হলো, তখন থেকে আমি শতভাগ পেশাদার ফুটবলার হতে শুরু করেছিলাম।’ সাবেক স্ত্রী তার মনোযোগ বাড়াতে সাহায্য করেছিল কি না প্রশ্নে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই। আমি আগের মতো অত বেশি বাইরে বের হতাম না। তারপর থেকে পোর্তোর ড্রেসিংরুমে আমার অবস্থা অন্যরকম হলো। কারণ আমি আরও বেশি দায়িত্বশীল হলাম।’

ইয়ামাল এরই মধ্যে দুজন বান্ধবীর সঙ্গে অভিসারে মেতেছিলেন। দুজনের সঙ্গেই বিচ্ছেদ হয়েছে তার। তার প্রথম সম্পর্ক তৈরি হয় ইনফ্লুয়েন্সার অ্যালেক্স পাদিল্লার সঙ্গে। তবে আর্জেন্টাইন পপ তারকা নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশি আলোচনা হয়েছে। গত জুনে ইয়ামালের ১৮তম জন্মদিনে আলোচনায় আসেন নিকোল। বার্সেলোনার খেলা হলেই গ্যালারিতে দেখা যেত এই পপ তারকাকে। চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোস ম্যাচে গোল করে নিকোলের উদ্দেশ্য করে উড়ন্ত চুমু দেন ১৮ বর্ষী ফরোয়ার্ড। কিন্তু গণমাধ্যমে আসা এই সম্পর্ক ৬৭ দিনের বেশি টিকেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ামালফুত্রেবার্সেলোনালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ছবি: সংগৃহীত।

সমুদ্রে ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

মে ২৪, ২০২৬

ক্রীড়াবিদদের শুভ কামনা জানিয়ে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরলেন জাইমা

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

মে ২৪, ২০২৬

যে কাণ্ডে প্রতিবেশীদের অভিযোগের মুখে সোনম কাপুর দম্পতি

মে ২৪, ২০২৬

কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT