অর্থনীতি

দেশে মোটরসাইকেল উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করল ইয়ামাহা

নতুন মোটরসাইকেল উৎপাদন কারখানার উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা নতুন মোটরসাইকেল উৎপাদন কারখানার উদ্বোধন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ইয়ামাহা বাংলাদেশে তাদের উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করেছে। এ উপলক্ষে গাজীপুরের ইয়ামাহা কারখানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার ১০ জানুয়ারি অনুষ্ঠানটির উদ্বোধন করেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. ফা হ আনসারী। আরও উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, মি. কটারো উয়েদা, এক্সিকিউটিভ অফিসার, চীফ জেনারেল ম্যানেজার মিঃ সিগেরু ইসিকাওয়া, সিনিয়র জেনারেল ম্যানেজার মিঃ রাভিন্দার সিং, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইয়ামাহা মোটর ইন্ডিয়া সেলস এবং ইয়ামাহা ও এসিআই মটরস’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর ৯৯ টিরও বেশি ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।

বিষয়:ইয়ামাহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…