চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাভিকে বরখাস্ত করলো বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ২৪, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল ক্লাবের কোচ জাভি হার্নান্দেজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুম শেষে বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার কথা জানিয়ে রেখেছিলেন জাভি হার্নান্দেজ। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সাথে আলোচনার পর সিদ্ধান্ত পাল্টে চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকার সিদ্ধান্ত নেন। পরে ক্লাবের আর্থিক অবস্থা নিয়ে খোলাখুলি কথা বলে বিপাকে পড়েন বিশ্বকাপজয়ী সাবেক স্পেনিয়ার্ড। যে কারণে তাকে বরখাস্তই করে দিলো বার্সা।

শুক্রবার অফিশিয়াল বিবৃতিতে জাভিকে বরখাস্ত করার বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা জাভিকে চাকুরিচ্যুত করার কথা নিজেই জানিয়েছেন। রোববার সেভিয়ার বিপক্ষে শেষবারের মতো বার্সার ডাগআউট সামলাবেন জাভি।

বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘জাভি হার্নান্দেজকে এফসি বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন যে, তিনি ২০২৪-২৫ মৌসুমে শীর্ষ দলটির কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন না।’

Banglabid

লিগে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাভি ক্লাব নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন। বলেছিলেন, ‘আমরা রিয়ালের সঙ্গে লড়াই করার চেষ্টা করবো। ভক্তদের বুঝতে হবে যে, বর্তমান পরিস্থিতি খুবই কঠিন। আমাদের আর্থিক অবস্থা ২৫ বছর আগের মতো এখন আর নেই। আমরা চাইলেই একে-ওকে কিনে ফেলতে পারি না। ভক্তদের এটা বুঝতে হবে। তার মানে এই নয় যে, আমরা লড়াই করবো না। এরজন্য আমাদের স্থির হওয়া দরকার, আরও সময় দরকার।’

জাভির এমন মন্তব্য ভালোভাবে নেননি ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। বার্সার বোর্ড মনে করেছে, জাভি দলের ডাগআউটে থেকে যাওয়ার ঘোষণা দিয়ে যে আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন, তার মন্তব্য তাতে চিড় ধরিয়েছে। কোচ নতুন ফুটবলারদের থেকে সেরাটা বের করতে ব্যর্থ হয়েছেন বলেও মনে করে বোর্ডটি।

মৌসুমে লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে হতাশ করেছে বার্সেলোনা। রিয়ালের কাছে লিগ হাতছাড়াসহ কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে জাভির শিষ্যদের বিদায় নিতে হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিবরখাস্তবার্সেলোনাবার্সেলোনালাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT