চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজকের বক্তব্যে মানহানি, বিচার চাইলেন মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২২
বিনোদন
A A

মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আশীর্বাদ’ নিয়ে প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে রোশান-মাহির দ্বন্দ্ব এখন সবারই জানা। প্রযোজক-তারকার পাল্টাপাল্টি অভিযোগ নিয়মিত দেখা যাচ্ছে সংবাদের পাতায়।

এবার এ নিয়ে শিল্পী সমিতির কাছে প্রযোজক জেনিফারের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও প্রতিবাদলিপি জমা দিলেন নায়িকা মাহিয়া মাহি।

মাহির মতে, জেনিফারের মন্তব্য সাধারণ মানুষের কাছে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়ে জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থার জন্য তাই চিঠি দিয়েছেন মাহি।

শিল্পী সমিতি বরাবর চিঠি দিয়ে মাহি লিখেছেন, জেনিফার ফেরদৌস আমার বিরুদ্ধে মিথ্যা ও বাজে মন্তব্য করে যাচ্ছেন। সেইসব মন্তব্য ইউটিউব ও ফেসবুকে ভাইরাল হচ্ছে। পাশাপাশি মামলার হুমকি দিচ্ছে। জেনিফার ফেরদৌসের এইসব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক মন্তব্যে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে। সাধারণ মানুষের মনে শিল্পীদের নিয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে।

সকল শিল্পীদের ইমেজ অক্ষুণ্ণ রাখার দাবী জানিয়ে জেনিফার ফেরদৌসের এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ‘অগ্নী’ খ্যাত নায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার (২৩ আগস্ট) শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই চিঠি দেন মাহি। সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক চ্যানেল আই অনলাইনকে বলেন, মাহির চিঠির পেয়েছি। সে বাংলাদেশের একজন সুপিরিচিত নায়িকা। শিল্পী হিসেবে বলবো তার সঙ্গে যা হচ্ছে তা কাম্য নয়। শিল্পী সমিতি সবসময় শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। মাহির চিঠি সমিতি গ্রহণ করেছে। দ্রুত ব্যবস্থা নেয়া এবং শিল্পী সমিতি অবশ্যই মাহির সঙ্গে আছে।

Reneta

মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আশীর্বাদ’ সিনেমা মুক্তি উপলক্ষে কদিন আগে এক সংবাদ সম্মেলন করেন জেনিফার ফেরদৌস। সেখানে তিনি শুধু মাহি নন, রোশানকে নিয়েও হেয় মন্তব্য করেন। পাল্টা সংবাদ সম্মেলন ডেকে মাহি অভিযোগ করেন, ‘সিনেমার জন্য ৬০লাখ টাকা পেলেও জেনিফার এই টাকা পুরোপুরি খরচ করেননি। এমনকি শুটিংয়ের বেশীরভাগ সদস্যের পারিশ্রমিক দেননি জেনিফার।’

মাহির প্রতিবাদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশীর্বাদজেনিফারপরিচালক সমিতিপ্রযোজক সমিতিমাহিমাহিয়া মাহিলিড বিনোদনশিল্পী সমিতিসভাপতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আধুনিক চিকিৎসায় এগিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬

বিশ্বের বয়স্কতম পেশাদার ফুটবলারের গোলটি এখন জাপানের কাজুয়োশির

জুলাই ২৮, ২০২৬

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT