চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের আন্দোলনে দেখা মিললো আশার আলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
আমেরিকার লেখকদের ধর্মঘটের সমর্থনে প্রতিবাদকারীরা রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যায্য পারিশ্রমিক এবং সিনেমা ও সিরিজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করার দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। এর কিছুদিন পরেই তাদের সঙ্গে যোগ দেন অভিনয়শিল্পীরা। চার মাসব্যাপী চলা এই আন্দোলন রীতিমতো সাড়া জাগিয়েছিল হলিউডে। অবশেষে আশার আলো দেখলো হলিউড।

জানা গেছে, বৈঠক ও আলাপ-আলোচনার মাধ্যমে চলনসই একটা চুক্তিতে পৌঁছেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেলেও ১৪৬ দিন পরে ধর্মঘট তুলতে নারাজ হলিউডের লেখকরা। শুধু তাই নয়, গিল্ডের সম্মতি ছাড়া কাজে ফিরছেন না তারা।

সম্প্রতি একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর জানান ‘রাইটার্স গিল্ড অফ আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’ কর্তৃপক্ষ। সেই বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমরা এমন একটা চুক্তিতে সহমত হতে পেরেছি, যেখানে  সব ক্ষেত্রের লেখকরা লাভবান হবেন। কিন্তু, গিল্ডের সম্মতি ছাড়া কেউ কাজে ফিরবেন না। তত দিন পর্যন্ত ধর্মঘট চলবে। তবে আপাতত আমরা পিকেটিং তোলার সিদ্ধান্ত নিচ্ছি।’’

Banglabid

জানা যাচ্ছে, আগামী ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) আবার চুক্তির সমর্থনে ভোটাভোটির কর্মসূচি রয়েছে। তার পরেই ধর্মঘট তোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

গত ২ মে থেকে আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে এই দাবিতে আন্দোলন শুরু করেন তারা। যার প্রেক্ষিতে স্তব্ধ হয়ে গিয়েছিল একাধিক বিগ বাজেট ছবির কাজ। এমনকি, পিছিয়ে দিতে হয়েছিল বেশ কিছু ছবির মুক্তির তারিখও। গত ছয় দশকে হলিউডে এত বড় আন্দোলন হয়নি।

সূত্র: সিএনএন 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লেখকসিনেমাহলিউডহলিউডের লেখকদের ধর্মঘট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

পরবর্তী

তৃতীয় ওয়ানডেতে নেই তাসকিন, স্কোয়াডে খালেদ-আফিফ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার আফিফ ও মোসাদ্দেক উদ্দিনের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় ওয়ানডেতে নেই তাসকিন, স্কোয়াডে খালেদ-আফিফ

নাইটকেয়ার প্রোগ্রামের উদ্বোধনী ও মতবিনিময় সভা, চট্টগ্রাম।. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌনকর্মী মায়েদের সন্তানের নিরাপদ জীবন নিশ্চিতে নাইটকেয়ার সেন্টার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT