চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে রোজিনার ‘ফিরে দেখা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
বিনোদন
A A

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন সিনেমার টিভি প্রিমিয়ার!

এরমধ্যে থাকছে শুক্রবার (১৬ জুন) মুক্তি পাওয়া চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। সিনেমাটি দর্শক ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।

‘ফিরে দেখা’ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন রোজিনা নিজেই। সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধ নির্ভর এই ছবিতে অভিনয় করেছেন রোজিনা নিজেও। তিনি ছাড়া আরও আছেন ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়া প্রমুখ।

প্রথমবার সিনেমা নির্মাণ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘এর আগেও আমি নাটক টেলিফিল্ম নির্মাণ করেছি। তবে সিনেমা এবারই প্রথম পরিচালনা করেছি। নাটক টেলিফিল্ম নির্মাণ করা ততটা চ্যালেঞ্জিং নয়, সিনেমার মতো বড় ক্যানভাসে গল্প গুছিয়ে নির্মাণ করা অনেক কঠিন। তাও আবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা। আমার ছোটবেলা কেটেছে রাজবাড়ির গোয়ালন্দতে নানাবাড়িতে। আমি নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখেছি। তো নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখার সেই গল্পও উঠে এসেছে ফিরে দেখা সিনেমায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনচিত্রনাট্যচিত্রনায়কচিত্রনায়িকা রোজিনাচ্যানেল আইনিরবরোজিনালিড বিনোদনসরকারি অনুদানসংলাপসিনেমাস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ১০ ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT