অন্যান্য

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির সমাগম, ধর্মীয় আচার-অনুষ্ঠান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের জন্য মুসল্লিরা জড়ো হয়েছেন, ধর্মীয় অনুষ্ঠান ও নামাজের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে আজ। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। ইজতেমাকে ঘিরে টঙ্গী এলাকায় নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

প্রথম পর্বের মতোই রোববার সূর্য ওঠার আগে থেকেই ইজতেমার ময়দানে আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে আসছেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।

ভোর থেকেই ঢাকা-গাজীপুর  রুটে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানের চেষ্টা মুসল্লিদের। ফজরের নামাজের পর থেকে মাঠে চলছে সমাপনী বয়ান। যোহরের নামাজের আগে এই মাঠে হবে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। নিজের কৃতকর্মের জন্য দু’হাত তুলে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাতের অপেক্ষায় মুসল্লিরা।

জানা যায়, দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর নিজাম উদ্দিন মারকাসের সূরা সদস্য মওলানা মোহাম্মদ ইউসুফ কান্দলভি। আজকের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বে ছয় দিনে অনুষ্ঠিত, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা।

প্রথম পর্বের মতো এবারও আখেরী মোনাজাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বিষয়:আখেরি মোনাজাত বিশ্ব ইজতেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…