চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপে প্লেসিসকে দলে চান মরকেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গত বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা দলে জায়গা হয়নি ফ্যাফ ডু প্লেসিসের। এরপর আইপিএল ও বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। তাতেও নির্বাচকদের নজর কাড়তে পারেননি ৩৭ বর্ষী এ বাটার। এবার প্রোটিয়া ওপেনারের পাশে দাঁড়ালেন সাবেক সতীর্থ মরনে মরকেল।

আসছে টি-টুয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার স্কোয়াডে ডু প্লেসিসকে দেখতে চান মরকেল। প্লেসিসের দুর্দান্ত ফর্ম ও অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার মাটিতে প্রোটিয়াদের এগিয়ে রাখবে বলে মনে করেন সাবেক এ পেসার। শনিবার এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।

‘আপনি অবশ্যই চাইবেন, আপনার দলের সেরা সব তারকারা বিশ্বকাপে খেলুক। প্লেসিসের বয়স ৩৭ হলেও তিনি এখনও দুর্দান্ত খেলছেন। ব্যাট হাতে কিংবা ফিল্ডিংয়েও তিনি তার প্রমাণ দেখিয়েছে আইপিএলে বেঙ্গালুরুর জার্সিতে।’

Banglabid

‘আমি অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্বকাপ দলে দেখতে চাই। যদিও এটা শেষ পর্যন্ত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্ত। তবে আমি সত্যিই এমনটা দেখতে চাই।’

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রোটিয়াদের হয়ে মাঠে নেমেছিলেন এই তারকা। ঘরোয়া লিগে না খেলায় আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট।

বয়সটা ৩৭ হলেও ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এখনো দুর্দান্ত ফর্মে আছেন ফ্যাফ। সর্বশেষ আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ৪৬৮ রান করেছিলেন ডানহাতি এ ব্যাটার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০প্লেসিসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT