২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় আর্জেন্টিনা’সহ ৪ দেশ

সূর্যের আলোতে উজ্জ্বল হয়ে ওঠা ফ্লাইয়া লেখা স্থাপনা, যা আধুনিক স্থাপত্যের একটি উদাহরণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
লাতিন আমেরিকা অঞ্চলের চার দেশ আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে এবং প্যারাগুয়ে ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চায়, সেজন্য বিডও করেছে।
মঙ্গলবার প্রস্তাবনা জমা দেয়া প্রসঙ্গে লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গুয়েজ বলেছেন, ‘এটি একটি মহাদেশের স্বপ্ন।’ তার মতে, ফিফার কাছে চারটি দেশের একক প্রার্থিতা গ্রহণ করার জন্য ‘অতি যথেষ্ট’ কারণ রয়েছে।
১৯৩০ সালে ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপের স্বাগতিক ছিল উরুগুয়ে। চার দেশের বিড সফলতার মুখ দেখলে ১০০ বছর পর টুর্নামেন্টটি আবারও ফিরবে দেশটিতে।
১৯৬২ সালে স্বাগতিক ছিল চিলি, ১৯৭৮ সালে হয়েছিল আর্জেন্টিনায়। প্রথমবারের মতো আয়োজক হওয়ার সুযোগের সামনে দাঁড়িয়ে প্যারাগুয়ে।
গত মাসে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথভাবে প্রস্তাবনা জমা দিয়েছে পর্তুগাল-স্পেনও।






