চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ড্র অনুষ্ঠান: কখন-কোথায়, কীভাবে দেখবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের আসর ঘনিয়ে আসছে। নতুন বছরের জুনে তিন দেশ নিয়ে হতে চলা আয়োজনের জন্য ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে রাতে বসবে জমকালো ড্র অনুষ্ঠান।

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানটি শুরু হবে শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায়। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত না হলেও অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। শনিবার সকালে ফিফা জানাবে বিশ্বকাপের ম্যাচগুলোর সময় ও সূচি।

শুধু ড্র নয়, সঙ্গে থাকছে ঝলমলে আয়োজনও। বিনোদন জগতের নামিদামি ব্যক্তিরা দর্শকের সামনে পারফর্ম করতে মঞ্চে হাজির থাকবেন। আয়োজন যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম ও কৌতুক অভিনেতা কেভিন হার্ট।

উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি। জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস, আমেরিকান গায়ক ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গারসহ আরও অনেকে থাকবেন।

প্রথমবার ৪৮ দলের টুর্নামেন্টে ৪২ দেশ চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। ইউরোপিয়ান প্লে-অফ থেকে আসবে চার দল ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বাকি দুটি দলের দেখা মিলবে।

এবারের বিশ্বকাপে গ্রুপপর্বের ড্রয়ের আগে চারটি পটে ভাগ করা হয়েছে ৪৮ দেশকে। র‍্যাঙ্কিং অনুযায়ী সাজানো প্রতিটি পটে আছে ১২টি করে দেশ। আগামী মার্চে প্লে-অফের চূড়ান্ত লড়াই শেষ হওয়ার পর পাওয়া যাবে গ্রুপগুলোর পূর্ণাঙ্গ রূপ।

Reneta

শুরু হবে পট-১ দিয়ে। প্রতিনিধিরা প্রতিটি পট থেকে একটি করে বল তোলার মাধ্যমে ‘এ’ থেকে ‘এল’ ১২টি গ্রুপ পূরণ করবেন। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল।

পট ১: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, সাউথ আফ্রিকা।

পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ।

এখন পর্যন্ত ৪২ দল নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে জায়গা। আগামী মার্চে ২২ দলের প্লে-অফ শেষে চূড়ান্ত হবে বাকি ৬ দল।

কনফেডারেশন সংক্রান্ত নিয়ম
কোন গ্রুপে ইউরোপ ছাড়া একই কনফেডারেশনের দুটি দল রাখা হবে না। যেহেতু ইউরোপ থেকে আসছে ১৬ দল, তাই প্রতিটি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।

স্বাগতিকদের গ্রুপ আগে থেকেই নির্ধারিত
ফিফা আগেই তিন স্বাগতিক দেশের গ্রুপ নির্ধারণ করে দিয়েছে। মেক্সিকো গ্রুপ ‘এ’, কানাডা গ্রুপ ‘বি’ ও যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’তে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনফান্তিনোকেভিন হার্টট্রাম্পফিফাবিশ্বকাপবোসেল্লিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহাইডি ক্লুম
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT