বাংলাদেশ

কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র নিয়ে বাংলাদেশের নতুন সিদ্ধান্ত

কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র নিয়ে বাংলাদেশের নতুন সিদ্ধান্ত

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে পরিচালিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হচ্ছে। এসব কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

গত ১৭ নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হবে। এতে প্রতিষ্ঠানটির পরিচালিত কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো ওই তারিখের পর থেকে তাদের বর্তমান ঠিকানায় আর কার্যক্রম পরিচালনা করবে না।

এ অবস্থায় ৩০ নভেম্বরের পর থেকে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের পরিচালিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসার আবেদন জমা না দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে উপ-হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা ও প্রতিষ্ঠানের নাম পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিষয়:কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডে ভিসা আবেদন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…