চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
১১:৪৩ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২৪
গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের শ্রীপুরে নতুন কাঠামোতে বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে উত্তেজিত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

আজ (৯ মার্চ) শনিবার সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজার এলাকায় এ এ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের ২ পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রথম দফায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে শ্রমিকরা আবার জড়ো হয়ে সকাল সাড়ে ৭টার দিকে লাঠিসোঠা নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। কয়েকটি গাড়িতে ইট ছুড়ে মারলে পুলিশ আন্দোলতরত শ্রমিকদের ধাওয়া করে। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়লে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Banglabid

কারখানার অপারেটর পদে কাজ করা এনামুল হক বলেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে বেতনের দাবি জানিয়েছিলাম। আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। হঠাৎ পুলিশ আমাদের ওপর টিয়ার শেল ছুড়ে ধাওয়া করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে, আমাদের এখানে বেতন বাড়ানোর কথা বললেই তারা শুধু বাহানা করে। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আসাদ জানান, নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে শনিবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে মহাসড়কে র্দীঘ যানজটের তৈরী হলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। আমরা তাদের নানাভাবে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে পারিনি। এক পর্যায়ে তাদের আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আধা ঘণ্টা পর তারা আবার সংঘবদ্ধ হয়ে গাড়িতে ভাঙচুর চালায়।

তিনি বলেন, শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। পরে তারা মহাসড়ক ছেড়ে চলে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিয়ার শেলবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬

পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট

আগস্ট ১৩, ২০২৬

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT