চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের ফুটবল বিশ্বকাপে বাড়ছে দল, কার্যকর ২০৩১ থেকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ১০, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ট্রফি, বিশ্বকাপের প্রতীক, খেলাধুলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল বিশ্বকাপকে আরও সমৃদ্ধ করতে বড় এক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০৩১ আসর থেকে মেয়েদের ফুটবল বিশ্বকাপ ৪৮ দলে বাড়ানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি। অর্থাৎ নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাড়ছে ১৬টি দল। তবে এর আগে ব্রাজিলে বসবে ২০২৭ আসর, যেখানে ৩২ দল খেলবে।

ফিফার এক ভার্চুয়াল সভায় শুক্রবার এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। ৪৮ দলের মেয়েদের বিশ্বকাপ ফুটবল হবে ১২ গ্রুপের ফরম্যাট অনুযায়ী। স্বাভাবিকভাবে ম্যাচও ৬৪ থেকে বেড়ে দাঁড়াবে ১০৪-এ। একইসঙ্গে টুর্নামেন্টের মেয়াদকালও আরও এক সপ্তাহ বাড়বে। নতুন এই নিয়ম ২০৩১ সালে যুক্তরাষ্ট্র এবং ২০৩৫ আসরে যুক্তরাজ্য অনুসরণ করবে বলে জানিয়েছে ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘এটি কেবল ফিফা মেয়দের বিশ্বকাপে আরও ১৬টি দলের অংশগ্রহণের বিষয় নয়, বরং সামগ্রিকভাবে মেয়েদের খেলার সঙ্গে সম্পর্কিত পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়। এর মাধ্যমে ফিফার আরও সদস্য দেশ উপকৃত হবে এবং তাদের ফুটবল কাঠামো উন্নত হবে। বিশ্বজুড়ে মেয়েদের ফুটবলের অগ্রগতিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Banglabid

মেয়েদের ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালে, যেখানে অংশ নিয়েছিল ১২টি দেশ। এরপর ১৯৯৯ সালে দল সংখ্যা দাঁড়ায় ১৬-তে, ২০১৫ ও ২০১৯ আসরে ২৪ এবং সর্বশেষ ২০২৩ সালে প্রথমবারের মতো ৩২ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিয়ান্নি ইনফান্তিনোফিফামেয়েদের ফুটবল বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের রাজ্য এবং কেন্দ্রে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ

পরবর্তী

চুয়াডাঙ্গার জীবননগরে বাণিজ্যিকভাবে আঙুর চাষে সফল আশরাফুল

পরবর্তী
জীবননগর বাণিজ্যিক আঙুর চাষের ছবি, ফলের গাছের ঝুড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার জীবননগরে বাণিজ্যিকভাবে আঙুর চাষে সফল আশরাফুল

জিএম কাদেরের সাক্ষাৎকারে নব্য ফ্যাসিবাদের উত্থান নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার পাশাপাশি নব্য ফ্যাসিবাদের উত্থান হবে: জিএম কাদের

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT