চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুমু আলোচনাকে ‘বাজে’ বলছেন স্পেন ফেডারেশনের সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম শিরোপা জেতার আনন্দে এক খেলোয়াড়কে চুমু দিয়ে বসেছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। ঘটনায় বেশ সমালোচিত হচ্ছেন দেশটির সাবেক ডিফেন্ডার। নিজের কাণ্ডের একদিন পর মুখ খুলেছেন, সমালোচকদের উদ্দেশ্যে কড়া ভাষায় বলছেন- এসব ‘বাজে’ আলোচনা।

৪৫ বর্ষী রুবিয়ালেস বলেছেন, ‘এটা দুই বন্ধুর উদযাপনের অসাধারণ একটি মুহূর্ত। আমরা বাজে আলাপ বা কাজের জন্য এখানে আসিনি। আমি যা কিছু করেছি, খুব বেশি বাজে না।’

‘আসুন, এগুলোকে উপেক্ষা করি এবং যে আনন্দের বিষয় তৈরি হয়েছে তা উপভোগ করি। এখানে যারা ইতিবাচক বিষয় দেখে না, তাদের কথা আমাকে আর বলবেন না। এটি এমন একটি বিষয় যাতে খারাপ কিছু ছিল না। যদি বোকারা থেকে থাকে, তাদের এ বাজে আলোচনা চালিয়ে যেতে দিন। আসুন যারা বোকা নন তাদের প্রতি মনোযোগ দেই।’

‘জেনিফারকে চুমু দিয়েছি? সব জায়গায় বোকারা রয়েছে। যখন দুজন মানুষের স্নেহের তুচ্ছ একটি প্রদর্শনী থাকে, তখন আমরা বোকামির দিকে মনোযোগ নাও দিতে পারি।’

বিশ্বকাপের মঞ্চে মেডেল নেয়ার পর সবাইকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিলেন রুবিয়ালেস। এসময় তিনি স্ট্রাইকার জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন। ঘটনায় হারমোসো অস্বস্তি প্রকাশ না করলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন।

হারমোসো পরে বলেন, ‘আমি এটি উপভোগ করিনি। তবে এটি ছিল স্নেহ প্রদর্শনের জন্য স্বাভাবিক আলিঙ্গন। বিশ্বকাপের মতো এত বড় একটি অর্জনের আনন্দ থেকেই এমনটা হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকারমোনামেয়েদের বিশ্বকাপ-২০২৩রুবিয়ালেসলিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT